পড়ানোর ওপর নিষেধাজ্ঞা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি আদেশ এবার পালন করতে সচেষ্ট হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী ১৫ এপ্রিল হাবড়ায় এক কর্মী সম্মেলনে সিপিএমের নেতা-কর্মীদের সঙ্গে সামাজিক সম্পর্ক বজায় রাখতে নিষেধ করেছিলেন। সেই নির্দেশ পালন করতে গিয়ে হুগলির গোঘাটে সিপিএমের এক কর্মীর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে পড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তৃণমূলের স্থানীয় কর্মীরা। স্থানীয় সিপিএমের কর্মী তারক বিশ্বাসের ছেলে সায়নকে পড়াতেন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলশিক্ষক তুষার রায়। গত বৃহস্পতিবার স্থানীয় তৃণমূলের কর্মীরা সায়নকে পড়াতে নিষেধ করায় গত শুক্রবার থেকে পড়ানো বন্ধ করে দিয়েছেন ওই গৃহশিক্ষক।