পড়াশোনার জন্য চাকরি ছাড়ছেন ওবামার পিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছেন রেগি লাভ। এবার তিনি তাঁর এমবিএ পড়াশোনায় মনোযোগ দিতে চান। এ জন্য ছেড়ে দিচ্ছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামার ব্যক্তিগত সহকারীর চাকরি।৩০ বছর বয়সী রেগি লাভ ইতিমধ্যে হোয়ার্টন বিজনেস স্কুলে খণ্ডকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছেন।হোয়াইট হাউসে চাকরির আগে ডিউক বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলে বেশ সাফল্যের সঙ্গে খেলেছেন রেগি। ইএসপিএনের সঙ্গে কথা বলার সময়, রেগি প্রেসিডেন্ট ওবামাকে তাঁর ‘বড় ভাইয়ের’ মতো বলে মন্তব্য করেছেন। ২০০৬ সালে ইলিনয়ের সিনেটর থাকার সময় ওবামার কার্যালয়ে যোগ দেন রেগি। এবিসি নিউজের হিসাবে, ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার চালানোর সময় থেকে ওবামা ও রেগি একসঙ্গে আট লাখ ৮০ হাজার ৭৮০ মাইল ভ্রমণ করেছেন।ব্যক্তিগত সহকারী হলেও রেগি প্রেসিডেন্ট ওবামার ‘বডি ম্যান’ হিসেবে পরিচিত। ওবামার ব্যক্তিগত কাজ করা থেকে শুরু করে তাঁর সঙ্গে বাস্কেটবল খেলা, নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন ধরনের কাজ করেছেন রেগি। বিবিসি অনলাইন।