পড়ে গিয়ে বিখ্যাত পর্বতারোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডিশ বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী এরহার্ড লোরেটান গত বৃহস্পতিবার আল্পস পর্বত থেকে পড়ে মারা গেছেন। নিজের ৫২তম জন্মদিন উপলক্ষে পর্বতারোহণে বেরিয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের পুলিশ এ কথা জানায়। সুইজারল্যান্ডের ভালাইজের পুলিশ এক বিবৃতিতে জানায়, জন্মদিন উপলক্ষে লোরেটান এক সঙ্গীসহ দক্ষিণাঞ্চলীয় গ্রুয়েনেগহর্ন অঞ্চলের কাছে আল্পস পর্বতে আরোহণ করছিলেন। তিন হাজার ৮০০ মিটার (১২ হাজার ৪৬৭ ফুট) উচ্চতার ওই পাহাড়ের চূড়া থেকে ২০০ মিটার নিচে পড়ে যান তাঁরা। এতে লোরেটান ঘটনাস্থলেই মারা যান। যে তিনজন পর্বতারোহী আট হাজার মিটারের (২৬ হাজার ২৪০ ফুট) বেশি উচ্চতাবিশিষ্ট হিমালয়ের ১৪টি পর্বত শীর্ষ জয় করেছেন, লোরেটান তাঁদেরই একজন। বিবিসি।