পয়লা বৈশাখে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষী জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ শুক্রবার তাঁর শুভেচ্ছাবার্তায় কেরি বলেন, ‘আপনারা যখন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপন করছেন, সে সময় সারা বিশ্বের সব বাংলাভাষী জনগণকে আমি প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাভাষী জনগণের প্রাণোচ্ছল ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এই উদযাপনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে শরিক হচ্ছে।’  

বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও খাদ্যদ্রব্য থেকে শুরু করে সংগীত, কবিতা, শিল্পকলা এবং সাহিত্য তাঁদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন কেরি।

কেরি আরও বলেন, ‘আপনারা যখন পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন, জানবেন যে সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে অংশীদার ও বন্ধু হিসেবে রয়েছে। শুভ নববর্ষ!’