ফক্স চ্যানেলকে দেওয়া আফ্রিদির সাক্ষাৎকারের বিষয়টি তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আলোচিত চিকিৎসক শাকিল আফ্রিদির দেওয়া সাক্ষাৎকারের বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। সংবাদিকদের সঙ্গে আফ্রিদির কথা বলা কিংবা সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নেই বলে জানিয়েছেন তিনি।পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলের কোনো প্রতিনিধি আফ্রিদির সাক্ষাৎকার গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। সাক্ষাৎকারের বিষয়টি পুরোটাই বানানো ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আরেক কর্মকর্তা বলেন, যে কারাগারে আফ্রিদি বন্দী আছেন, সেখানে মুঠোফোনও অকার্যকর।পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এই সাক্ষাৎকারকে ‘মিথ্যা গল্প’ বলে দাবি করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের চিকিৎসক শাকিল আফ্রিদি বলেন, দেশের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ‘সবচেয়ে নিকৃষ্ট শত্রু’ হিসেবে বিবেচনা করে এবং পাকিস্তানে জঙ্গিবাদে আইএসআই সমর্থন দিয়ে থাকে। ডন ও এএফপি।