প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাবধানতাবশত এক ব্যক্তির আত্মহত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি করেছেন আত্মহত্যাকারী ব্যক্তির স্ত্রী অ্যাঞ্জেলা রদ্রিগেজ। তিনি তিন শিশুসন্তানের মা। টিভিতে ওই ঘটনার দৃশ্য দেখে তাঁর সন্তানেরা প্রচণ্ড মানসিক আঘাতের শিকার হয়েছে, এমন অভিযোগে মামলাটি করেন অ্যাঞ্জেলা রদ্রিগেজ।
জো ডন রোমেরো নামের ৩৩ বছর বয়সী ওই মার্কিন নাগরিক গত বছরের সেপ্টেম্বরে গাড়ি চুরি করে পুলিশের ধাওয়ার একপর্যায়ে আত্মহত্যা করেন। পরবর্তী সময়ে তাঁর তিন শিশুসন্তান টিভিতে সম্প্রচার করা আত্মহত্যার ওই দৃশ্য ইন্টারনেটে দেখে। তারা আগে থেকে জানত না এটি তাদের বাবার আত্মহত্যার দৃশ্য।
‘মারাত্মক মানবিক ভুলের’ কারণেই দৃশ্যটি সম্প্রচারিত হয়েছে বলে ফক্স টেলিভিশন চ্যানেল দুঃখ প্রকাশ করেছে। বিবিসি।