ফজলুল্লাহ দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আফগানিস্তানে থাকার পর দেশে ফিরেছেন তেহরিক-ই তালেবানের (টিটিপি) নতুন প্রধান ফজলুল্লাহ। গত মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তাঁর পূর্বসূরি নিহত হওয়ার পর টিটিপির নতুন প্রধান হন সংগঠনটির কট্টরপন্থী এই নেতা। ২০০৯ সাল থেকে তিনি পূর্ব আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ছিলেন। ফজলুল্লাহ পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় অবস্থান করছেন। এএফপি।