ফতোয়ার আইনগত ভিত্তি নেই: ভারতের সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরিয়া আদালত ও ফতোয়ার আইনগত অনুমোদন নেই বলে মত দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ সোমবার আদালত এও বলেছেন, দারুল কাজা অথবা মুফতিরা ফতোয়া জারি ও তা কার্যকর করতে পারেন না। তাঁরা কেবলমাত্র ধর্মীয় মতামত দিতে পারেন।

পিটিআইর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সুপ্রিম কোর্ট মত দিয়েছেন, ধর্ম অথবা বিশ্বাসকে ব্যবহার করে কোনো নিষ্পাপ ব্যক্তিকে ক্রোধ বা হামলার শিকার করা যাবে না। ফতোয়ার কোনো আইনি স্বীকৃতি নেই। ফতোয়া মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে।

বিচারপতি সি কে প্রসাদের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, কোনো ধর্ম, এমনকি ইসলামও নির্দোষ ব্যক্তিদের শাস্তি দেওয়ার অনুমতি দেয় না।

অল ইন্ডিয়া পারসোনাল ল বোর্ড এর আগে বলেছিল, ফতোয়া কেবলমাত্র মুফতিদের মতামত। এটি বাস্তবায়ন করার ক্ষমতা তাঁদের নেই।