ফনসেকার পার্লামেন্টের আসন ধরে রাখার আপিল খারিজ
পার্লামেন্টে আসন ধরে রাখার জন্য শ্রীলঙ্কার সাজাপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার করা আপিল আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট।আদালত সূত্রে জানা যায়, অস্ত্র সংগ্রহের অপরাধে গত সেপ্টেম্বরে একটি সামরিক আদালতে ফনসেকাকে অভিযুক্ত করা হয়। আর সামরিক আদালত সংবিধান কর্তৃক স্বীকৃত। কাজেই ফনসেকার পার্লামেন্টের আসন ধরে রাখার যোগ্যতা নেই। ফনসেকা অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে তাঁর সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্তের কারণে সরকার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। ২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের কয়েক দশকের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে চূড়ান্ত যুদ্ধে ফনসেকা শ্রীলঙ্কার সেনাবাহিনীর নেতৃত্ব দেন। পরে তিনি সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। গত বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হন। এর দুই সপ্তাহ পর ফনসেকাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে ৩০ মাসের সাজা ভোগ করছেন। এএফপি।