ফরাসি সাময়িকীতে কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের কয়েকটি অর্ধনগ্ন (টপলেস) ছবি ছেপেছে একটি ফরাসি সাময়িকী। উইলিয়াম দম্পতি ও ব্রিটিশ রাজ পরিবার এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল শুক্রবার ক্লোজার সাময়িকী মিডলটনের ওই ছবিগুলো ছাপে। ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘আমাদের ধারণা ছবিগুলো মিডলটনেরই এবং ঘটনাটি স্বামী-স্ত্রী দুজনকেই ভীষণ ক্ষুব্ধ করেছে। আমরা মনে করি, এটা ব্যক্তি গোপনীয়তার সীমাকে লঙ্ঘন করেছে।’সূত্র আরও বলেছে, এ ঘটনায় ওই সাময়িকীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফরাসি আইনজীবীদের সঙ্গে কথাবার্তা চলছে। উইলিয়াম ও কেট মিডলটন মালয়েশিয়া সফর করছেন। গত সপ্তাহে দক্ষিণ ফ্রান্সে অবকাশ যাপনের সময় গোপনে মিডলটনের ওই টপলেস ছবিগুলো তোলা হয়।গত মাসে যুক্তরাষ্ট্রের লাসভেগাসের একটি হোটেলকক্ষে অবকাশ যাপনের সময় উইলিয়ামের ছোট ভাই হ্যারির নগ্ন ছবি তোলা হয়েছিল। সে ঘটনাও বেশ আলোচিত হয়েছিল। এএফপি।