ফরাসি সেনারা মালিতে ‘চূড়ান্ত’ লড়াইয়ে লিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তাঁর দেশের সেনারা মালির উত্তরাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে ‘চূড়ান্ত পর্যায়ে’ যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ইফোগাস পর্বতমালা এলাকায় ব্যাপক লড়াই চলছে। ইসলামিক মাগরেবের (একিউআইএম) আল-কায়েদা সদস্যরা সেখানে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই এলাকায় লড়াইয়ে অংশ নেওয়ায় চাদের বাহিনীরও প্রশংসা করেন ওলাঁদ। চাদ সেনাবাহিনী জানিয়েছে, গত শুক্রবারের সংঘর্ষে তাদের ১৩ সেনা এবং ৬৫ জঙ্গি নিহত হয়েছে। চাদ মালিতে আফ্রিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা মিশনের (আফিসমা) অংশ হিসেবে দুই হাজার সেনা মোতায়েনের অঙ্গীকার করেছে।গত শনিবার প্যারিসে বক্তৃতাকালে প্রেসিডেন্ট ওঁলাদ বলেন, ‘আলজেরীয় সীমান্তের কাছে মালির উত্তরাঞ্চলে ব্যাপক লড়াই চলছে। এটি চূড়ান্ত পর্যায়ের লড়াই। বিবিসি।