ফরিদ জাকারিয়ার বিরুদ্ধে লেখা চুরির নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত মার্কিন সাংবাদিক ও কলামিস্ট ফরিদ জাকারিয়ার বিরুদ্ধে নতুন করে লেখা চুরির অভিযোগ উঠেছে। ২০০৫ সালে প্রকাশিত এক বই থেকে একটি স্তবক কৃতজ্ঞতা স্বীকার না করেই তাঁর লেখায় জুড়ে দিয়েছেন।২০০৮ সালে তাঁর লেখা পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড শিরোনামের বইটিতে জাতির অর্থনৈতিক ক্ষমতা নিয়ে ইনটেল করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী অ্যান্ডি গ্রোভের একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন তিনি।২০০৯ সালে প্রকাশিত জাকারিয়ার ওই বইটি ছিল সর্বোচ্চ বিক্রীত। তবে বইটির প্রথম সংস্করণে অ্যান্ডি গ্রোভের নাম উল্লেখ করা হয়নি।অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানোয় কলাম লেখক ফরিদ জাকারিয়াকে টাইম সাময়িকী ও সিএনএন থেকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদ জাকারিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। ওয়াশিংটন পোস্ট।