ফল বিক্রেতা থেকে শীর্ষ জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন কাশ্মীরের একজন সাধারণ ফল বিক্রেতা। সেই ফল বিক্রেতাই পরে হয়ে ওঠেন শীর্ষ জঙ্গি নেতা। নিজেকে পরিচিত করে তোলেন কাশ্মীরের একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে। তিনি আফজাল গুরু; ভারতের নিষিদ্ধঘোষিত সংগঠন জইশ-ই-মুহাম্মদের সদস্য।ভারতের পার্লামেন্টে হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ:১৩ ডিসেম্বর, ২০০১: পাঁচজন সন্ত্রাসী ভারতের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। শুরু করে এলোপাতাড়ি গুলি। এতে নয়জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়। ১৫ ডিসেম্বর, ২০০১: দিল্লির পুলিশ জম্মু ও কাশ্মীর থেকে আটক করে আফজালকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জাকির হুসেইন কলেজের শিক্ষক এস এ আর গিলানিকে আটক করা হয়। পরে আফসান গুরু নামের এক নারী ও তাঁর স্বামী সৈকত হুসেইনকে আটক করা হয়। ৪ জুন ২০০২: আটক চারজনের নামে অভিযোগ গঠন করা হয়। ১৮ ডিসেম্বর ২০০২: গিলানি, সৈকত ও আফজালকে মৃত্যুদণ্ডাদেশ আর আফসানকে খালাস দেওয়া হয়।২৯ অক্টোবর ২০০৩: গিলানিকে খালাস দেওয়া হয়।৪ আগস্ট ২০০৫: ভারতের সুপ্রিম কোর্ট আফজালের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং সৈকতের সাজা কমিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।২৯ অক্টোবর ২০০৫: দিল্লির আদালত আফজালকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেন।৩ অক্টোবর ২০০৬: আফজালের স্ত্রী তাবাসসুম গুরু তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কাছে আফজালের প্রাণভিক্ষার আবেদন করেন।৩ ফেব্রুয়ারি ২০১৩: রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আফজালের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।৯ ফেব্রুয়ারি ২০১৩: আফজালকে তিহার জেলে ফাঁসিতে ঝোলানো হয়। জেলের ভেতরেই তাঁকে দাফন করা হয়। দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস।