ফল হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মরদেহের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০০৪ সালে প্রয়াত এ নেতার মরদেহ পরে উত্তোলন করে ৬০টি নমুনা নিয়ে সুইজারল্যান্ড ও রাশিয়ায় পরীক্ষা করা হয়। গত মঙ্গলবার আরাফাতের মৃত্যুর তদন্তকারী ফিলিস্তিনি দলের প্রধান তৌফিক তারাওয়ি জানিয়েছেন, তাঁরা সুইজারল্যান্ডের কাছ থেকে ফরেনসিক প্রতিবেদন পেয়েছেন। তবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। সুইস পরীক্ষাগারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ জানিয়েছে, শনিবার রাশিয়া ওই পরীক্ষার প্রতিবেদন ফিলিস্তিনের কাছে হস্তান্তর করেছে। আরাফাতের শরীরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছিল। এএফপি।