ফলাফল খুব হাতাশাজনক: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে আজ শুক্রবার সকালের ফলাফল বেশ হতাশাজনক বলে মন্তব্য করেছে দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি। খবর এএফপির।
সকাল থেকে ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে। সকালে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি এ মন্তব্য করেন।
অভিষেক মনু সিংভি বলেন, এ মুহূর্তে নির্বাচনের ফলাফল খুব হতাশাব্যঞ্জক মনে হচ্ছে। এটা খুবই নেতিবাচক চিত্র।
কংগ্রেসের এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা ১০ বছর ধরে ক্ষমতায় ছিলাম। নিশ্চয়ই গর্বের সঙ্গে আমরা বিরোধী দলের আসনে বসতে এবং পরবর্তী সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি।’