ফাঁসি থেকে বেঁচে গেলেন রাজীবের হত্যাকারীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর তিন ব্যক্তি শেষ পর্যন্ত ফাঁসি থেকে বেঁচে গেলেন। তাঁদের মৃত্যুদণ্ড বাতিল করে গত ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন।
ওই রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আপিল আবেদন করলেও গতকাল মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তা খারিজ করে আগের আদেশ বহাল রাখেন। ওই তিন আসামির জীবনভিক্ষার আবেদনের বিষয়টি দীর্ঘ ১১ বছর ঝুলে থাকার পর গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁদের মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এনডিটিভি।