ফাইনালে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বৈঠক হতে পারে ব্রাজিলে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই নেতার রিও ডি জেনিরো যাওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এই দুই নেতার বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হতে পারে। পুতিনের এক উপদেষ্টা বলেন, বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী রোববার ফাইনাল খেলার দিন রিও ডি জেনিরোতে প্রেসিডেন্ট পুতিন কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এএফপি