প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে কাল রোববার রাতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালে বিশ্বব্যাপী সংঘাত সাময়িক বন্ধের আহ্বান জানিয়েছে ভ্যাটিকান। গত শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানায় ভ্যাটিকান সিটির সংস্কৃতিবিষয়ক পরিষদ। গাজায় ক্রমবর্ধমান হামলা ও ইউক্রেনে হতাহতের বিষয়টি বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়। পরিষদের সহকারী সচিব বলেন, ধর্মীয় উৎসব থেকেই খেলাধুলার জন্ম। তাই খেলাধুলার সময় যুদ্ধ সাময়িক বন্ধ থাকে, যেমন অলিম্পিকের সময় সাময়িক যুদ্ধবিরতি থাকে।