ফাতাহর সমাবেশে লাখো মানুষের ঢল
হামাস-নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে গতকাল শুক্রবার এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ আয়োজিত এ সমাবেশে লক্ষাধিক ফিলিস্তিনি যোগ দেয়। গাজা ভূখণ্ডে ফাতাহর এই সমাবেশের মধ্য দিয়ে বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ইসরায়েল ও আব্বাস সরকারের মধ্যে শান্তি আলোচনায় যে দীর্ঘ বিচ্ছেদ ঘটেছে, তা হামাস ও ফাতাহর মধ্যে আদর্শিক বিরোধ কমিয়ে এনেছে। এই বিরোধ আরও সংকুচিত হয়েছে গত নভেম্বরে গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর। ওই হামলায় ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে হামাস।গতকালের সমাবেশে আব্বাস যোগ না দিলেও তাঁর বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা সমাবেশে যোগ দেন। সমাবেশে হামাসের সবুজ ফেস্টুনের চেয়ে ফাতাহর হলুদ ফেস্টুনের আধিক্য ছিল। ২০০৭ সালে গাজা থেকে ফাতাহ উচ্ছেদ হওয়ার পর সেখানে এত দিন হামাসেরই প্রাধান্য ছিল। রয়টার্স ও এএফপি।