ফারাক্কা বাঁধের ১২ গেটে ফাটল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের একটি স্লুইস গেট গত রোববার ভেঙে গেলেও তা মেরামত করা হয়নি। রশি দিয়ে বেঁধে মোটামুটিভাবে আটকে রাখা হয়েছে। এদিকে এই বাঁধের আরও ১২টি গেটে ফাটল দেখা দিয়েছে।কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের অধিকর্তা অমিত রাজনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফারাক্কা বাঁধ পরিদর্শন করেছেন। তিনি জানান, ভরা পানির কারণে এ মুহূর্তে ভেঙে যাওয়ার গেট মেরামত করা সম্ভব নয়। ফারাক্কা বাঁধে মোট ১১৯টি গেট রয়েছে। গত রোববার এর ১৩ নম্বর গেটটি ভেঙে যায়।