ফারুক আবদুল্লাহর মন্তব্যে চটেছেন নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির সমর্থকদের সাগরে ঝাঁপ দেওয়া উচিত বলে জম্মু ও কাশ্মীরের বৃহত্তম দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহর মন্তব্যে ভীষণ চটেছেন নরেন্দ্র মোদির।
গতকাল সোমবার এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘মোদির জন্য ওই সব ভোটারকে ডুবে মরতে বলার চেয়ে ফারুক আবদুল্লাহর উচিত, আয়নায় তাঁর নিজের ও তাঁর পরিবারের সদস্যদের মুখ দেখা এবং জম্মু ও কাশ্মীরকে তাঁরা কীভাবে ধ্বংস করেছেন সেদিকে নজর দেওয়া।’
ফারুক আবদুল্লাহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভারও সদস্য। তাঁর ছেলে ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মোদির প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার সমালোচনা করে গত রোববার এক নির্বাচনী জনসভায় ফারুক আবদুল্লাহ বলেন, ‘সাম্প্রদায়িক দেশ হয়ে উঠলে কাশ্মীর আর ভারতের সঙ্গে থাকবে না।’ এনডিটিভি।