ফার্স্ট লেডি হতে ভয় ভ্যালেরির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে দুবার তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। দুবারই বিচ্ছেদ ঘটেছে। ২০ বছরের বেশি সময় ধরে তিনি সাংবাদিক হিসেবে ফ্রান্সের রাজনীতি নিয়ে লিখছেন। কে জানত, বিয়ে না করেও তাঁকে একদিন দেশের ফার্স্ট লেডি হতে হবে!সর্বদা হাস্যোজ্জ্বল, চাকচিক্যহীন বামপন্থী রাজনীতিক ফ্রাঁসোয়া ওলাঁদের ‘জীবনের ভালোবাসা’ ভ্যালেরি ত্রিয়াবেলার জীবনের বাস্তবতা আজ এটাই। এক টেলিফোন সাক্ষাৎকারে ভ্যালেরি বলেন, ‘যখনই আমি বিষয়টি নিয়ে ভাবি, প্রায় সব সমই আমার হাসি পায়।’ফ্রাঁসোয়া ওলাঁদ ৬ মে প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজিকে পরাজিত করে জয়ী হন। আর গত মঙ্গলবার শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে। একজন সঙ্গী হিসেবে প্রেসিডেন্ট ওলাঁদকে সমর্থন দিলেও ভ্যালেরি তাঁর ব্যক্তিস্বাধীনতা নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, ‘ফ্রান্সে একজন ফার্স্ট লেডির কোনো মর্যাদা নেই। তাই তাঁকে কিছুই করতে হয় না। ফ্রাঁসোয়া ওলাঁদ আমার সন্তানদের বাবা নয়। সে আমাকে আর্থিকভাবে সহায়তা দিক, এটি আমার চাওয়া নয়।’গত সপ্তাহে লি ফিগারো সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যালেরি বলেন, তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তাঁকে ভাবতে হচ্ছে। এলি সাময়িকীসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর বরাত দিয়ে বলা হয়েছে, তিনি সাংবাদিক হিসেবেই কাজ করে যাবেন।ওলাঁদ ও ভ্যালেরি যুগল, যাঁরা বিয়ে না করেও ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবন এলিসি প্রাসাদে একসঙ্গে বাস করতে যাচ্ছেন। জার্মানির বর্তমান প্রেসিডেন্ট জোয়াচিম গকও বিয়ে না করে একজনকে নিয়ে বাস করছেন। সেই নারীও পেশায় সাংবাদিক। ইউরোপে পরিবারের বিষয়ে দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে, তা বুঝতে এ দুটি ঘটনাই যথেষ্ট।অবশ্য ওলাঁদের এ ঘটনা কিছু বিষয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। বিয়ে না করে ওলাঁদ-ভ্যালেরির সৌদি আরব বা ভ্যাটিকানের মতো দেশে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার জন্ম দেবে। ফ্রান্স ও জার্মানি উভয় দেশেরই কেউ কেউ মন্তব্য করছেন, তাঁদের এখন বিয়ে করা উচিত। তবে আপাতত সে রকম কিছু হচ্ছে না বলে মনে হয়।একটি বই লেখার জন্য লরাঁ বিনেট বিগত নির্বাচনী প্রচারাণার পুরো সময় ওলাঁদ ও ভ্যালেরিকে কাছ থেকে অনুসরণ করেন। লরাঁ জানান, একজন প্রেসিডেন্টের স্ত্রী হতে ভয় পান ভ্যালেরি। এর পরিবর্তে তিনি অনুকরণীয় আদর্শ হয়ে থাকার পথ খুঁজছেন। নিউইয়র্কটাইমস।