ফিজিতে সাবেক প্রধানমন্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিজির সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরীসহ ছয়জনকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। সামরিক সরকারের জরুরি বিধিমালা ভঙ্গ করে জনসভা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহেন্দ্র চৌধুরী বিরোধী দল লেবার পার্টির নেতা। গত বছর সামরিক সরকার জরুরি এই বিধিমালা আরোপ করে। এদিকে, স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, মহেন্দ্র চৌধুরীকে আজ সোমবার আদালতে হাজির করা হতে পারে। উল্লেখ্য, ১০ বছর আগে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হয়। ফিজি টাইমস-এর প্রতিবেদনে আরও বলা হয়, রাকিরাকিতে চিনিশ্রমিকদের সঙ্গে বৈঠক করার পর মহেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। চিনিশিল্প সে দেশের সামরিক সরকারের জন্য একটি স্পর্শকাতর বিষয়। কারণ, তারা চিনি উৎপাদনে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিবিসি।