ফিদেল কাস্ত্রো বয়সের তুলনায় অনেক ভালো আছেন: রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বয়সের তুলনায় এখন অনেক ভালো আছেন। তাঁর ছোট ভাই এবং দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এ কথা জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফিদেল। কিউবার পূর্বাঞ্চলীয় শহর মায়ারি সফরকালে জাতীয় টেলিভিশনে এক সাক্ষাত্কারে রাউল বলেন, ফিদেল কাস্ত্রো এখন প্রতিদিন ব্যায়াম করছেন, সঠিক সময়ে খাওয়া-দাওয়া করছেন। সব মিলিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে তিনি এখন অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করছেন।রাউল বলেন, তিনি তাড়াতাড়ি ঘুমোতে যান এবং সকাল সাতটা বা আটটার আগে কাজ শুরু করেন না। তিনি বলেন, ফিদেল এখন অনেক ওপরে হাত তুলতে পারেন এবং লেখা ও পড়া দুটোই চালাতে পারছেন। বয়সের তুলনায় তিনি এখন অনেক ভালো আছেন। ২০০৬ সালের জুলাই মাসের পর থেকে জনসমক্ষে আসেননি ফিদেল। ওই বছর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করা হয়। এ কারণে রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এএফপি।