ফিদেল কাস্ত্রোকে নিয়ে দুই খণ্ডের স্মৃতিকথা প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জীবনের নানা ঘটনাবলি নিয়ে দুই খণ্ডের একটি স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাস্ত্রো বলেছেন, সমাজতন্ত্র মানেই সব অর্থনৈতিক সমস্যার সমাধান—এ বিশ্বাসে ভুল রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গত শনিবার এ কথা জানানো হয়।কিউবার অভ্যুত্থানের নায়ক ৮৫ বছর বয়স্ক কাস্ত্রো শারীরিক অসুস্থতার কারণে ২০০৬ সালে নিজের ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে দেশের দায়িত্ব ভার ছেড়ে দেন। এরপর থেকে খুব কমই তাঁকে বৈঠক, সফর বা সংবাদ সম্মেলনে উপস্থিত হতে দেখা গেছে। সর্বশেষ তিনি ২০১১ সালের এপ্রিল মাসে দেশটির কমিউনিস্ট পার্টির ষষ্ঠ সম্মেলনে অংশ নেন।কিউবার গণমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার হাভানায় একটি অনুষ্ঠানে গেরিলারো দ্য টিয়েম্পো নামের দুই খণ্ডের ওই স্মৃতিকথা প্রকাশ করা হয়। প্রায় এক হাজার পৃষ্ঠার বইটিতে ফিদেল কাস্ত্রোর শৈশবকাল থেকে ১৯৫৮ সালের ডিসেম্বর মাসে গেরিলা অভ্যুত্থানের বিজয়ের সময় পর্যন্ত নানা ঘটনা তুলে ধরা হয়েছে। ওই গেরিলা অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন কিউবার তৎকালীন স্বৈরশাসক ফুলজেন্সিও বাতিস্তা।বইটির রচয়িতা লেখক ও সাংবাদিক কাতিউস্কা ব্লাঙ্কো। কাস্ত্রো পরিবারের ইতিহাস টোডো এল টিয়েম্পো দ্য লোস সেডরোস বইটিও তিনি লিখেছেন। আইএএনএস।