ফিদেল কাস্ত্রোর বড় বোন অ্যাঞ্জেলার জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় বোন অ্যাঞ্জেলা কাস্ত্রো মারা গেছেন। তাঁর এক বোন হুয়ানিতা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি এখনো নিশ্চিত করেনি।যুক্তরাষ্ট্রে বসবাসকারী হুয়ানিতা বার্তা সংস্থা এপিকে জানান, কিউবার রাজধানী হাভানার একটি ক্লিনিকে গত মঙ্গলবার অ্যাঞ্জেলা মারা যান। এ সময় পাশে তাঁর সন্তানেরা ছিলেন। তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন।সাত ভাইবোনের মধ্যে অ্যাঞ্জেলা (৮৮) ছিলেন সবার বড়। ফিদেল কাস্ত্রো (৮৫) তৃতীয় এবং কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮০) সবচেয়ে ছোট। বিবিসি।