প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচন শুরুর এক দিন আগে গতকাল রোববার প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে নির্বাচনী জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এর মধ্য দিয়ে দলটি বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) ফিরে এল। গুজরাট দাঙ্গার কারণে দলটি পরবর্তী সময় সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। বিজেপি সিমান্ধ্রে লোকসভার পাঁচটি ও বিধানসভার ১৫টি এবং তেলেঙ্গানায় লোকসভার আটটি ও বিধানসভার ৪৭টি আসনে প্রার্থী দেবে। টাইমস অব ইন্ডিয়া।