প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের চিবক এলাকা থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম যে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল, তাদের মধ্যে ২১ জন গত রোববার ফিরে এসেছে। প্রায় দুই বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে আবার দেখা হয়েছে তাদের। বাড়ি ফিরে তারা সেই দুঃসহ বন্দিদশার বর্ণনা দিয়েছে। নাইজেরিয়ার রাজধানী আবুজায় তাদের জন্য খ্রিষ্টান সম্প্রদায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় গ্লোরিয়া ডেম নামের এক ছাত্রী বলেছে, ৪০ দিন তাদের না খেয়ে থাকতে হয়েছিল। প্রায় মারা যেতে বসেছিল তারা। গ্লোরিয়া আরও বলেছে, ‘আমি জঙ্গলে ছিলাম। উড়োজাহাজ থেকে বোমা পড়ল। কিন্তু আমি আহত হইনি। অনাহারে থেকেও শেষ পর্যন্ত মরিনি।
ঈশ্বরকে ধন্যবাদ।’
এএফপি