ফিলিপাইনে এবার বাস থামিয়ে চারজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে পুলিশের পোশাক পরা বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাস থামিয়ে পুলিশের দুই মার্শালসহ চারজনকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা এ কথা জানান।ম্যানিলায় চাকরিচ্যুত এক পুলিশকর্মীর গুলিতে হংকংয়ের আট পর্যটক নিহত হওয়ার তিন দিন পর এ ঘটনা ঘটল। পুলিশ জানায়, হামলাকারীরা হত্যাকাণ্ডের পর বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এপি।