ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ৫২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় বোফার আঘাতে অন্তত ৫২ জন নিহত হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে মারা গেছে ৪৪ জন। ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। নিয়মিত বিমান ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সহস্রাধিক লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।ফিলিপাইনে এই বছর আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বোফাই সবচেয়ে শক্তিশালী। গতকাল ভোরে ঝড়টি ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে পূর্ব উপকূল মিন্দানাও দ্বীপে আঘাত হানে। এএফপি।