ফিলিপাইনে পুলিশের গুলিতে ১৩ বন্দুকধারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যাটিমোনান শহরের অদূরে পুলিশের একটি তল্লাশিচৌকিতে গতকাল রোববার বন্দুকধারীরা এ হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।পুলিশ জানায়, অ্যাটিমোনানের ঘটনায় আহত একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধী দলটির কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ফিলিপাইনে আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য জনগণের দাবির মুখে দেশটিতে সম্প্রতি এ নিয়ে তৃতীয়বার সহিংসতা হলো। দেশটিতে দুই দিন আগে অপর একটি সহিংসতার ঘটনায় সাতজন নিহত ও ১২ জন আহত হয়। এ ছাড়া গত সপ্তাহে দুই শিশুকে গুলি করে হত্যা করা হয়। দেশটির নাগরিক সমাজ ও গির্জা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা প্রণয়নের দাবি জানিয়েছে। তবে প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেননি। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ছয় লাখ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহূত হচ্ছে। এএফপি।