ফিলিপাইনে বিদ্রোহীদের ওপর সরকারি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপিনো পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা গতকাল জাম্বোয়াংগা শহরে কয়েকটি অংশ মুসলিম বিদ্রোহীদের দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালান। এর একপর্যায়ে তাঁরা সাঁজোয়া যানের পেছনে সতর্ক অবস্থান নেন ষ ছবি: এএফপি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়াংগার কয়েকটি অংশ বিদ্রোহীদের দখলমুক্ত করার লক্ষ্যে সরকারি বাহিনী গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়েছে। শহরটি দখলকারী বিদ্রোহী মুসলিম গেরিলারা সরকারের সঙ্গে শান্তি আলোচনার বিরোধী।সরকারি বাহিনী ও মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এমএনএলএফ) বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হলে জাম্বোয়াংগার অন্তত ১৩ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
মূলত ক্যাথলিক খ্রিষ্টান-অধ্যুষিত দেশ ফিলিপাইনে এমএলএনএফের নেতৃত্বে ১৭ বছর আগে একটি শান্তিচুক্তির মাধ্যমে মুসলমান সংখ্যালঘুরা স্বায়ত্তশাসন অর্জন করে। কিন্তু এমএলএনএফের প্রতিষ্ঠাতা নুর মিসুয়ারি সম্প্রতি নতুন করে স্বাধীনতা দাবি করেন। প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মুখপাত্র এডুইন ল্যাসিয়েড্রা বলেন, সরকারি বাহিনী দুই ঘণ্টার লড়াইয়ের পর বিদ্রোহীদের নিরস্ত করতে সমর্থ হয়েছে। এএফপি।