ফিলিপাইনে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরে এমএনএলএফ মুসলিম বিদ্রোহীদের সঙ্গে পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষের পর সমঝোতার চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিদ্রোহীদের সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনয়ের বৈঠক করার কথা।
মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) বিদ্রোহীরা জাম্বোয়াঙ্গা শহরে অন্তত ১০০ জনকে জিম্মি করেছে। বৈঠকে তাদের মুক্তির বিষয়েও আলোচনা হওয়ার কথা।
গত শুক্রবার সরকার ও বিদ্রোহীরা অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হওয়ার পরও সংঘর্ষ চলছে। সোমবার থেকে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে। শহরটিতে কারফিউ জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো শুক্রবার জামবোয়াঙ্গা সফর করেন। তিনি জনগণের ক্ষতি না করতে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেনাবাহিনীর শক্তি বিপুল। বিদ্রোহীদের দমনে এ শক্তি প্রয়োগে সরকার দ্বিধা করবে না। বিবিসি।