ফিলিপাইনে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উত্তরে গতকাল সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির প্রধান সরকারি ভূকম্পনবিদ রেনাটো সোলিডাম বলেন, ফিলিপাইনের উত্তর উপকূলে দেশের প্রধান দ্বীপ লুজনের কাছাকাছি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের পর সুনামি কোনো লক্ষণ দেখা না গেলেও ভূমিকম্প-পরবর্তী কম্পন হতে পারে। এএফপি।