ফিলিপাইনে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে গতকাল শুক্রবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর পরপরই ফিলিপাইনসহ আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, তাইওয়ান ও পাপুয়া নিউগিনি। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রয়টার্স, এএফপি।