ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯২ জন। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির জনবহুল নিগ্রোস দ্বীপপুঞ্জ ও কেবু প্রদেশের মাঝামাঝি এলাকায় গত সোমবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সেখানকার ভবনগুলো ধসে পড়ে, রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া মানুষদের খোঁজে গতকালও খালি হাতে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা। আঞ্চলিক সেনা কমান্ডার কর্নেল ফ্রান্সিসকো প্যাট্রিমোনিও বলেন, স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি, কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। তবে আশঙ্কার কথা হলো, ভূমিধসে চাপাপড়া মানুষেরা হয়তো আর বেঁচে নেই।’উপকূলীয় গুইহুলনগান শহরে বাজার, আদালত ভবন ও বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এই শহরে প্রায় এক লাখ লোকের বাস। এএফপি।