ফিলিপাইনে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঝড় বোফার আঘাতে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। ওই ঝড়ের পর কয়েক শ মানুষ এখনো নিখোঁজ রয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, টাইফুন বোফায় ৭১৪ জনের প্রাণহানি ছাড়াও ৮৯০ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া এক লাখ ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়। এ কারণে এক লাখ ১৬ হাজারেরও বেশি লোক সরকারি আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘ ছয় কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিতে গত সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ফিলিপাইনের মিন্দানাওয়ে ঘূর্ণিঝড় ওয়াশির আঘাতে গত বছর এক হাজার ২০০ মানুষের প্রাণহানি হয়েছিল। এএফপি।