ফিলিপাইনের উপকূলে আটকা পড়েছে প্রমোদতরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টার পতাকাবাহী একটি প্রমোদতরীর ইঞ্জিন কক্ষে আগুন লাগার পর গতকাল শনিবার এটি ফিলিপাইনের উপকূলে আটকা পড়েছে। এ ঘটনায় জাহাজের পাঁচজন ক্রু আহত হন। প্রমোদতরীর অধিকাংশ পর্যটকই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের। ফিলিপাইনের কোস্টগার্ড এ কথা জানিয়েছে।ফিলিপাইন বন্দরের কাছে পুয়ের্তো প্রিন্সেসা থেকে কোস্টগার্ডের এক মুখপাত্র টেলিফোনে জানান, আজামারা কোয়েস্ট নামের ওই প্রমোদতরী ১৭ দিনের ভ্রমণের উদ্দেশে গত সোমবার ৫৯০ জন পর্যটক নিয়ে হংকং ছাড়ে। এ ছাড়া জাহাজের ক্রুর সংখ্যা ৪১১ জন।ওই প্রমোদতরীর মিয়ামিভিত্তিক পরিচালনা প্রতিষ্ঠান আজামারা ক্লাব ক্রুজেসের ওয়েবসাইটে বলেছে, গত শুক্রবার গভীর রাতে সুলু সিতে জাহাজের ইঞ্জিনের নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে সব ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রমোদতরী সাগরে আটকা পড়েছে।ওয়েবসাইটে বলা হয়, আগুনে সৃষ্ট ধোঁয়ার কারণে পাঁচজন ক্রু আহত হন। তাঁদের জাহাজেই চিকিৎসা দেওয়া হয়েছে। এএফপি।