ফিলিপাইনের জলসীমায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের চারপাশে মার্কিন সামরিক কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্রসীমায় চীনের অবস্থান নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফিলিপাইনের এক কর্মকর্তা।যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের কর্মকর্তারা ফিলিপাইনের চারপাশে টহলরত মার্কিন রণতরি, যুদ্ধবিমান এবং সেনাসংখ্যা বৃদ্ধি করতে সম্মত হবেন বলেও জানান ওই কর্মকর্তা। ম্যানিলায় গত বুধবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের উচ্চপদস্থ কর্মকর্তারা এক বৈঠক করেন। বৈঠকে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের আক্রমণাত্মক ভূমিকার কারণে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আলোচনা হয়।এদিকে সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও চীনের কমিউনিস্ট পার্টির প্রধান জি জিনপিং দেশের সেনাসদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। দক্ষিণ চীন সাগরে একটি রণতরি পরিদর্শন করতে গিয়ে তাঁদের সতর্ক হওয়ার এই নির্দেশ দেন। রয়টার্স।