ফিলিপাইনের মেগান এবার বিশ্বসুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের ২৩ বছর বয়সী মেগান ইয়াং এবার বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছেন। বিশ্বের ১২৬টি দেশ থেকে আসা সুন্দরীদের পেছনে ফেলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গতকাল শনিবার তাঁর মাথায় স্থান পায় বিশ্বসুন্দরীর মুকুট।
ডিজিটাল গণমাধ্যম নিয়ে পড়াশোনা করছেন ইয়াং। নিজ দেশে তিনি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনাও করেন।
মুসলিম-অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় এই প্রতিযোগিতা আয়োজনের প্রতিবাদে কয়েক দিন ধরে সেখানে বেশ জোরালো বিক্ষোভ চলছিল। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের অঘটন ছাড়া সবকিছু ঠিকঠাকভাবে শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আয়োজকেরা। এএফপি।