ফিলিপাইনের ৭ মহাদুর্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ সুনামি হয় ১৯৭৬ সালে। এতে পাঁচ থেকে আট হাজার মানুষের মৃত্যু হয়।
২ লেইতি দ্বীপের ওরমক শহরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেলমার আঘাতে ১৯৯১ সালের ১৫ নভেম্বর অন্তত পাঁচ হাজার ১০০ মানুষের মৃত্যু হয়।
৩ টাইফুন বোফার আঘাতে মিন্দানাওয়ে ২০১২ সালের ৩ ডিসেম্বর প্রায় এক হাজার ১৯০ জন নিহত অথবা নিখোঁজ।
৪ বাগুইও এলাকায় ১৯৯০ সালের ১৬ জুলাই ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে এক হাজার ৬২১ জন প্রাণ হারায়।
৫ একাধিক দ্বীপে আইক টাইফুনে ১৯৮৪ সালের ৩১ আগস্ট এক হাজার ৩৬৩ জন প্রাণ হারায়।
৬ ১৯১১ সালের তাল আগ্নেয়গিরির উদিগরণে ম্যানিলার আশপাশের গ্রামগুলোতে এক হাজার ৩০০ জন প্রাণ হারায়।
৭ ১৮১৪ সালের মায়োন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কাগসাওয়া শহরে ১২০০ মানুষের মৃত্যু হয়। এএফপি।