ফিলিপিনো গৃহকর্মী হত্যার দায়ে কুয়েতে দম্পতির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে গৃহকর্মীকে হত্যার দায়ে এক দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই নারী গৃহকর্মী ফিলিপাইনের নাগরিক ছিলেন।গতকাল সোমবার কুয়েতের আল-রাই ও আল-আনাবা পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, কুয়েতের একটি আদালতে এ রায় দেওয়া হয়। হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ওই গৃহকর্মীকে মোটরগাড়িতে করে মরু এলাকায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলে ও গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।প্রতিবেদনে ওই দম্পতির কারও নাম প্রকাশ করা হয়নি। দম্পতির ছেলে বলেন, মারধরের ফলে ওই গৃহকর্মীর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। তাঁকে হাসপাতালে নেওয়ার নাম করে বাড়ির বাইরে নেওয়া হয়েছিল। এএফপি।