ফিলিস্তিন-ইসরায়েল তৃতীয় দফা বৈঠক
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে গত মঙ্গলবার জেরুজালেমে তৃতীয় দফা শান্তি আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান এই আলোচনায় তেল আবিবের সিদ্ধান্তে নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে ইসরায়েলের প্রধান মধ্যস্থতাকারী ইঙ্গিত দিয়েছেন।‘পারস্পরিক আস্থা অর্জনের জন্য’ দুই পক্ষ প্রথম থেকেই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করা থেকে বিরত থাকছে।জেরুজালেমে বৈঠকের আগে ইসরায়েলি মধ্যস্থতাকারীদের প্রধান সিপি লিভনি একটি রেডিও স্টেশনকে বলেন, ইসরায়েলের সুরক্ষার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য ঠিক করেছে, ইসরায়েলের ডানপন্থী জোট সরকারের অন্তত একটি শরিক তার বিরোধিতা করতে পারে।বৈঠকে ইসরায়েলের পক্ষে লিভনির পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ সহযোগী ইৎঝাক মলচো এবং ফিলিস্তিনের পক্ষে প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা মোহাম্মদ শাতায়েহ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, শান্তি চুক্তির লক্ষ্যে এই আলোচনা অব্যাহত থাকবে।অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি উদ্যোগের ঘটনায় তিন বছর শান্তি আলোচনা বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে ওয়াশিংটনে আলোচনা আবার শুরু হয়। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল আরব অধ্যুষিত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। রয়টার্স।