ফিলিস্তিন-ইসরায়েলকে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ফিলিস্তিন ও ইসরায়েলের সরাসরি শান্তি আলোচনায় অংশ নেওয়া উচিত বলে মনে করে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইইউর পররাষ্ট্রবিষয়ক দূত ক্যাথরিন অ্যাস্টন এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে পূর্বশর্ত ছাড়াই উভয় পক্ষকে সরাসরি ও সত্যিকারের আলোচনায় বসা উচিত। ব্রাসেলসে রাশিয়া-ইইউ শীর্ষ সম্মেলনে এই বিবৃতি গৃহীত হয়েছে।রাশিয়া ও ইইউ ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের যে স্বীকৃতি পেয়েছে, সেটিকে যেন গঠনমূলকভাবে কাজে লাগায়। তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয়, যাতে ইসরায়েলের সঙ্গে ভুল-বোঝাবুঝি আরও বেড়ে যায়। রাশিয়া ও ইইউ ফিলিস্তিন কর্তৃপক্ষের অর্থনীতির ক্ষতি হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। আইএএনএস।