ফিলিস্তিন ও ইসরায়েলের দুই দশকের উল্লেখযোগ্য ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং এ নিয়ে ইসরায়েলের সঙ্গে গত দুই দশকে তাদের আলোচনা-সংঘাতের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি উল্লেখ করা হলো:১৯৯১: ১ নভেম্বর মাদ্রিদ শান্তি সম্মেলনে শান্তি-প্রক্রিয়ার একটি কাঠামো দাঁড় করানো হয়।১৯৯৩: নরওয়ের অসলোয় মাসাধিক কাল ধরে আলোচনার পর ১৩ সেপ্টেম্বর স্বায়ত্তশাসনের নীতিগত ঘোষণায় স্বাক্ষর করে ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।১৯৯৫: ৪ নভেম্বর ইহুদি চরমপন্থীর হাতে নিহত হন রবিন।২০০০: ১১ থেকে ২৫ জুলাই ক্যাম্প ডেভিডে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক ও ফিলিস্তিনি নেতা আরাফাতের মধ্যে আলোচনার আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। জেরুজালেমের দাবি ও ফিলিস্তিনি শরণার্থী প্রশ্নে বিরোধের কারণে ওই আলোচনা ব্যর্থ হয়। সেপ্টেম্বরে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের দ্বিতীয়বারের মতো বিদ্রোহ শুরু হয়।২০০৩: ২০০৫ সালের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তির রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে ৪ জুন জর্ডানে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ও ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের সম্মেলন।২০০৪: ১১ নভেম্বর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত মারা যান।২০১০: ৯ মে ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ আলোচনা শুরু। ২ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে সরাসরি শান্তি আলোচনা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন-প্রক্রিয়ার ওপর স্থগিতাবস্থার মেয়াদ শেষ হয় ২৮ সেপ্টেম্বর। স্থগিতাবস্থার মেয়াদ বাড়াতে ইসরায়েল রাজি না হওয়ায় শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের আগে পশ্চিম তীর, গাজা ও জেরুজালেমের যে সীমান্তরেখা ছিল, সে অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পরিকল্পনা নিয়ে নভেম্বর থেকে প্রকাশ্যে কথা বলতে শুরু করেন ফিলিস্তিনি কর্মকর্তারা।২০১১: জাতিসংঘে ফিলিস্তিনের আলোচক সায়েব এরাকাত ২০ মার্চ জাতিসংঘের সদস্যপদ চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তাঁদের এ দাবিকে ২৮ মে স্বীকৃতি দেয় আরব লিগ। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা জানান, কেবল আলোচনার ভিত্তিতেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। এএফপি।