ফিলিস্তিন জাতিসংঘের ‘নন-মেম্বার স্টেট’ মর্যাদা নিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তাঁরা জাতিসংঘের ‘নন-মেম্বার স্টেট’ মর্যাদা গ্রহণ করতে পারেন। গত শুক্রবার ফ্রান্স সফররত আব্বাস এ কথা বলেন।ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে পূর্ণ সদস্যপদ না পাওয়ার আশঙ্কা রয়েছে। ‘নন-মেম্বার স্টেট স্ট্যাটাস’ হলো বিশ্বের যেসব দেশ সর্বসম্মতভাবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি, জাতিসংঘে তাদের বিশেষ মর্যাদা। এই দেশগুলো পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে আলোচনায় অংশ নিয়ে নিজেদের কথা বলতে পারে, কিন্তু কোনো ধরনের ভোটে অংশ নিতে পারে না।ফ্রান্সের রাজধানী প্যারিসে আব্বাস সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল যদি শান্তি আলোচনা পুনরায় শুরু না করে, তাহলে আমরা অবশ্যই নন-মেম্বার স্টেট স্ট্যাটাসের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যাব।’ এএফপি।