ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ কোনো শর্ত ছাড়াই যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ভোটে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন আরেক ধাপ এগিয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।এদিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের এগিয়ে যাওয়ার পথে জাতিসংঘে বৃহস্পতিবারের ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছে তুরস্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখাকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু নির্বাচনী ফলাফলকে স্বাগত জানিয়ে এটি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে জোরদার করবে বলে মত প্রকাশ করেন। এএফপি।