ফিলিস্তিন সফরে জর্ডানের বাদশাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার পশ্চীম তীরের শহর রামাল্লায় পৌঁছেছেন। গত ২৯ নভেম্বর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর ফিলিস্তিনে এটাই কোনো বিদেশি নেতার প্রথম সফর।বাদশাহ আবদুল্লাহ ফিলিস্তিনের প্রেসিডেন্টের সদর দপ্তরে পৌঁছালে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ শীর্ষ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করার পর ঐতিহাসিক এ সফরকে আমরা ফিলিস্তিনি জনগণ ও নেতারা স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনের ঐতিহাসিক এ সফলতা অর্জনে বাদশাহ আবদুল্লাহ ও জর্ডান সরকার আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে এবং জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ এএফপি।