ফিলিস্তিনকে স্বীকৃতি উরুগুয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও বলিভিয়া ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। চিলি ও পেরুও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে; তবে তারা তাদের ঘোষণায় সীমানার বিষয়টি উল্লেখ করেনি।উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার প্রতি উরুগুয়ের দৃঢ় সমর্থনকেই নির্দেশ করে। তবে উরুগুয়ে তাদের এ ঘোষণায় ফিলিস্তিন রাষ্ট্রের সীমানার বিষয়টি উল্লেখ করেনি। রয়টার্স।