ফিলিস্তিনি কূটনীতিক নিহতের ঘটনাটি নিছক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বিস্ফোরণে ফিলিস্তিনি কূটনীতিক নিহত হওয়াকে নিছক দুর্ঘটনা মনে করছেন স্থানীয় পুলিশ ও ফিলিস্তিনের কর্মকর্তারা। প্রাগে নিজের বাড়িতে গত বুধবার বিস্ফোরণে গুরুতর আহত হন ফিলিস্তিনি মিশনের প্রধান জামাল আল-জামাল। চার ঘণ্টার মাথায় হাসপাতালে মারা যান তিনি।
দূতাবাস ও স্থানীয় পুলিশের কমর্কতাদের ভাষ্যমতে, ২০ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি সিন্দুক খুলতে গিয়েছিলেন কূটনীতিক জামাল। সম্ভবত ওই সিন্দুকের ভেতরে থাকা নিরাপত্তা ডিভাইসের কারণে বিস্ফোরণ ঘটতে পারে।
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি বলেন, পুরোনো দূতাবাসের ভেতরের একটি এলাকায় সিন্দুকটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল ২০-২৫ বছরে কেউ সেটি নাড়াচাড়া করেনি।
বিস্ফোরণের ঘটনায় আহত ৫২ বছর বয়সী একজন নারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কূটনীতিক জামালের স্ত্রী বলে মনে করা হচ্ছে। জামাল সম্প্রতি দুই তলা ওই বাড়িতে ওঠেন। ঘটনা তদন্তে প্রাগে একটি প্রতিনিধিদল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি।